বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে স্কাউটস সিলেট অঞ্চলের সেইফ ফ্রম হার্ম বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭/১০/২০২৬ ২৩:১৯:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
2

বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আঞ্চলিক পর্যায়ে সেইফ ফ্রম বিষয়ক আঞ্চলিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।


আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গোলাপগঞ্জের লক্ষণাবন্দে মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার আব্দুল আজিজ এলটি।


বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মোঃ শরীফ হোসেনের সঞ্চালনায়, রোভার স্কাউট পিয়াস দাস হিমেলের প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন।


এসময় সদ্য প্রয়াত বাংলাদেশ স্কাউটস, সুনামগঞ্জ জেলা কমিশনার স্কাউটার কানন বন্ধু রায় এলটি'র স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক রুহুল আমিন, সিলেট অঞ্চল ও মৌলভীবাজার জেলা স্কাউট ভবন প্রকল্প পরিচালক এ এইচ এম শামসুল আজাদ।


উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পার্সনের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ, ওয়ার্কশপ পরিচালক, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের পরিচালক তাপস কান্তি গোলদার।


বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার ( আইসিটি) নাজমুস নাহিদ এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।


দু'দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপে সিলেট অঞ্চলের ৫ টি সাংগঠনিক জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক রোভার ও স্কাউটার অংশগ্রহণ করেন।


বুধবার বিকেলে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন কর্মশালার পরিচালক, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গোলদার।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স