বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রাজনৈতিক নেতৃবৃন্দের অভিনন্দন

  • প্রকাশের সময় : ০১/০৫/২০২৬ ১৫:৩৫:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


পৃথক অভিনন্দন বার্তায় তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষিণ সুরমার সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে তোলে ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন, নতুন কমিটির মাধ্যমে সেই ধারা অব্যাহত থাকবে।


অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমার আমীর সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক হাজী আছাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা।


এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স