মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বসতঘর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৭/০৪/২০২৬ ১০:০২:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের শ্রীমঙ্গল থেকে উদ্ধার হওয়া কালনাগিনী সাপ
Share
80

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে দুর্লভ প্রজাতির একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। লাল, কালো ও হলুদ রঙের বাহারি এই সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এক পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাসকারী শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাতে শ্রাবণ পালের ঘরের ভেতরে সাপটি দেখতে পেয়ে ওই পরিবারের লোকজন চরম আতঙ্কিত হয়ে পড়েন। লোকজনের চেঁচামেচিতে সাপটি ভয় পেয়ে ঘরের ভেন্টিলেটরের এক কোনায় গিয়ে ঘাপটি মেরে কুণ্ডলী পাকিয়ে বসে থাকে।

 

খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন।

 

উদ্ধার হওয়া আকর্ষণীয় এই সাপটি সম্পর্কে স্বপন দেব সজল বলেন, ‘এ সাপটির নাম কালনাগিনী। এটি অত্যন্ত দুর্লভ প্রজাতির। এটি এখন আর সচরাচর দেখা যায় না।’

 

উদ্ধারের পর রাতেই সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স