মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো'র নির্বাচন নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৬ ১৭:৩৬:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
82

প্রবাসে  অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।


সোমবার (৩০ মার্চ) ডেনফোর্থের স্থানীয় একটি রেষ্টুরেন্টের হল রমে এ উপলক্ষে কমিউনিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এর আগে কার্যনিবার্হী কমিটির সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয়।


৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হন আজফর আহমদ সৈয়দ ,এছাড়ও আরো চারজন নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন তারাহলেন,জামশেদ মিশকত চৌধুরী,এমদাদ হোসেন ও শঙ্কু পুরকায়স্থ ।


নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী  ১৭ মে ২০২৬ সালে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কানাডায় অবস্থানরত কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা  কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স