মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জে দিনে জয়বাংলা স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, রাতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৬ ০২:০২:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
84

স্বাধীনতা দিবসে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রাতে সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদ।


বৃহস্পতিবার সন্ধার পর জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।


সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সঞ্জয় সরকার এই দুইজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেপ্তার হয়েছেন। মিন্টু সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অ্যাড শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা।


এরআগে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা সুনামগঞ্জ কালেক্টরেট এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল দেন। মিছিল শেষে আদালত চত্ত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এসময়ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। এই কর্মসূচিতে গ্রেপ্তার দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ছিলেন।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স