'নিজে বাচুন অন্যকে বাচতে সাহায্য করুন' এই স্লোগানকে সামনে নিয়ে আর্থমানবতায় এগিয়ে চলছে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব কানাডা।প্রতি বছরে ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও একট পৌরসভার ৩২৫ টি পরিবারের মাজে নগদ অর্থ সাহায্য প্রদান করার উদ্যাগ নেয়া হয়েছে।
রবিবার (১ মার্চ) কানাডার ডেনফোর্থ রোডের একটি রেষ্টুরেন্ট এ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা জানান গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব কানাডার নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে এধরনের মানব সেবামুলক কার্যক্রম করে আসছে।ইতিমধ্যেই গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব কানাডার উদ্যাগে প্রবাসী বাংলাদেশিদের কাছ নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এবং তা আমাদের নিজেদের প্রতিনিধির মাধ্যমে সুসম বন্টনেরও উদ্যাগ নেয়া হয়েছে।
তারা আরো বলেন, ‘সেবামূলক এই কর্মসূচিতে ইতিমধ্যেই কানাডা প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি ভবিষৎতেও সবাই এই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন। আমাদের উদ্দেশ্য এলাকার মানুষের জন্য কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা।’
গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব কানাডার শুধু এই কর্মসূচিই নয়, প্রবাসীদের মাধ্যমে গোলাপগঞ্জে নিয়মিত সেবা এবং বিভিন্ন জনহিতকর কাজে অংশগ্রহণ করে থাকে। নেতৃবৃন্দ কানাডায় অবস্থানরত গোলাপগঞ্জবাসীসহ সকল প্রবাসীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।







