রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কানাডার বাংলাদেশি কমিউনিটির সাথে এমপিপি প্রার্থী হাফিজের মতবিনিময়

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২৬ ০১:৪৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
5

কানাডায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশী  বংশোদ্ভূত প্রাদেশিক পার্লামেন্ট (এমপিপি) প্রার্থী এহসানুল হাফিজ।

  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেনফোর্থ রোডের একটি রেস্তোঁরায় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় এহসানুল হাফিজ আগামী এমপিপি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন,তিনি বলেন, আমি আগামী নির্বাচনে আমার দল থেকে মনোনয়ন চাইবো আর সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশী সহযোগিতা এবং সমর্থন আশা করি আমার কমিউনিটির কাছ থেকে।কারন আমি আপনাদের সন্তান। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা এবং সমর্থন করবেন।


সভায় কমিউনিটির নেতৃবৃন্দ এহসানুল হাফিজের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং আগানী নির্বাচনী প্রক্রিয়া থেকে শুরু করে সকল প্রকার সহযোগিতা এবং সমর্থন দেয়ার আশ্বাস প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন এহসানুল হাফিজ আাগামীতে কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন।

 

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী  মারিয়া মিনা,সাবেক এমপিপি ডলি বেগম,কাউন্সিলর পারথি কান্ডাবেল, ব্যারিস্টার আরিফ ও এমপিপি প্রার্থী এহসানুল হাফিজসহ কমিউনিটির নেতৃবৃন্দ। 


মতবিনিময় সভা শেষে বাঙ্গালি কমিনিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইফতার করেন এমপিপি প্রার্থী এহসানুল হাফিজ। 


সিলেট প্রতিদিন / এসআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি