মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ না খেলায় সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

  • প্রকাশের সময় : ২৭/০১/২০২৬ ০০:০১:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
21

বকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলংকায় গিয়ে ম্যাচ খেলার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের অনুমতি দেয়নি।

বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি।

শুধু দলই নয়, বিশ্বকাপ কাভার করতে ভারত ও শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রেডিটেশনের আবেদন করেছিলেন, তাদের আবেদনও বাতিল করেছে আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে। এ ধরনের ঘটনা সাধারণত দেখা যায় না। বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলেনি, তখনো বাংলাদেশের সাংবাদিকেরা বিশ্বকাপ কাভার করেছেন। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। পুরো বিষয়টি হতাশাজনক।’

এ ঘটনায় পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দিতে আইসিসি অস্বীকৃতি জানিয়েছে, যা অন্যায়। বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলংকায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত।’

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে পেশাগত স্বাধীনতার পরিপন্থী এবং অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি