শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার সাথে দেখা করতে ভারতে আনোয়ারুজ্জামান

  • প্রকাশের সময় : ২১/০১/২০২৬ ০৪:৫৩:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
110

সাবেক প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যুক্তরজ্যে থেকে ভারতে পৌছেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তার সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকও ভারতে পৌছেছেন বলে জানা গেছে।


ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন আনোয়ারুজ্জামানসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা সোমবার ভারতের দিল্লিতে আসেন। বুধবার শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাত হতে পারে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ছাড়াও আনোয়ারুজ্জামানের সফরসঙ্গী হয়েছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান।


যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশের আওয়ামী লীগের শীর্ষ নেতারাও শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে।


ওই নেতারা জানান, ভারতের পক্ষ থেকে আগে শেখ হাসিনার সাথে কাউকে সাক্ষাত করতে দেওয়া হয়নি। সম্প্রতি এ ব্যাপারে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। তাই বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সাথে সাক্ষাতে ভারতে আসছেন।

গতবছরের ৫ আগস্ট  দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের পর থেকেই নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন ছিলেন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর ভারত হয়ে যুক্তরাজ্য চলে যান তিনি। সখান থেকে দলের পক্ষে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে।


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স