যথাযোগ্য মর্যাদায় কানাডার টরেন্টোতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ) সন্ধ্যায় বার্চমাউন্টের একটি স্থানীয় হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে কানাডা প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলা রূপ নেয়।
প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশমাতৃকারটানে বিজয় উৎসবে কানাডা প্রবাসীদের ঢল নামে।পুরে হলরুম মুহুর্তেই যে একখন্ড বাংলাদেশে রুপ নেয়।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় বক্তব্য রাখেন কনসাল জেনারেল শাহ আলম খোকন, অন্টারিও প্রোভিনসিয়াল পার্লামেন্ট মেম্বার, বাংলাদেশি বংশদ্ভূত ডলি বেগম।
বিজয় উৎসবে নৃত্য, কবিতা আবৃত্তি ও বাংলাদেশি শিল্পীদের গানে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত । দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন মনোজ্ঞ এই সাংস্কৃতিক আয়োজন, যা বিজয় উৎসবকে করে তোলে আরও বর্ণিল ও স্মরণীয়।
বিজয় উৎসবে একজন যোদ্ধাহত মুক্তিযুদ্ধা ও তিনজন বীর মুক্তিযোদ্ধাকে পদক দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের স্পন্সরদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।এছাড়াও অতিথি শিল্পী সামিনা চৌধুরী ও শুভ্র দেব গান পরিবেন করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে আগত দর্শকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,এবারের আয়োজনটা ছিলো ব্যতিক্রমী, বিশেষ করে মুক্তিযুদ্ধের উপর চিত্র প্রদর্শনী ছিলো চোখ পড়ার মত। এই প্রদর্শনী থেকে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। এরকম আয়েজন সত্যই প্শংসার দাবি রাখে।
বিজয় উৎসবে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন টরন্টো সিটির স্কারবোরো কাউন্সিলর পার্থি কান্ডাভেল, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহদী হাসান মারুফ ও উৎসব কমিটির আহ্বায় ইজাজ চৌধুরী,সদস্য সচিব নুয়েরীন সহ এসোসিয়েশনের সকল কর্মকর্তাবৃন্দ, ট্রাস্ট্রি বোর্ডের সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় উৎসব'কে সফল করার জন্য টরেন্টোতে বসাবাসরত বাঙালি কমিউনিটি,অনুষ্ঠানে স্পশ্সর ও আগত দর্শকদের ধন্যবাদ জানান আয়োজকরা।







