মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারে অপমানবোধ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • প্রকাশের সময় : ১১/১২/২০২৫ ২১:৪১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
130

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শেষে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরিকল্পনার কথা জানান।


রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানবোধ করছেন। তিনি স্পষ্ট করে জানান, “আমি বিদায় নিতে আগ্রহী। আমি এখান থেকে চলে যেতে চাই।” তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।


রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে চলে যাওয়ার পর সাহাবুদ্দিনের অবস্থান গুরুত্ব পায়। সংসদ ভেঙে দেওয়ার পর তিনি ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।


৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। রয়টার্স জানায়, বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের পদত্যাগের আগ্রহের কথা তুলে ধরেন।


এই ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনের পর দেশের ক্ষমতার কাঠামোতে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


সিলেট প্রতিদিন / শা/বা/


Local Ad Space
কমেন্ট বক্স