মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আ ত্ম হ ত্যা

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৫ ২৩:৫৩:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
48

হবিগঞ্জের  বানিয়াচংয়ে মো. আ. শহিদ (৫৫) নামে এক ব্যবসায়ী চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৪নং ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত আব্দুল করিম উল্বার জ্যেষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক ভোর ৫টায় উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন যাবত গ্যানিংগঞ্জ বাজারে সবজি ব্যবসা করতেন। তবে ব্যবসায় লোকসান, ছেলেকে প্রবাসে পাঠানোর খরচ এবং মেয়েদের বিয়ে দিতে গিয়ে তিনি সাত থেকে আট লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েন। নিয়মিত সুদের টাকা পরিশোধ করতে করতে তিনি চরম আর্থিক সংকটে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনার একটি আমগাছে প্লাস্টিকের রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা সহ্য করতে না পেরে মো. আ. শহিদ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি