শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৫ ০৯:৩১:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
81

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি পলাতক আসামিদের বিষয়ে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়েছে। 


গুমের অভিযোগে করা দু’টি মামলার  পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।


বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব আদেশ দেন।


এদিকে, শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এসব আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ এখন আসামিদেরকে কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলে জানান তিনি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স