রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২২ ১১:৩৭:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির একমিটি অনুমোদন প্রদান করা হয়।

সংগঠনের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকাস্থ চয়ন ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সঞ্জয় চন্দ্র নাথকে সভাপতি ও রাজস বিশ্বাস-কে সাধারণ সম্পাদক করে সম্মেলন পরবর্তী দুই বছর মেয়াদী একমিটির অনুমোদন দেন। এই সম্মেলনটি বৃহস্পতিবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি হিরা লাল বিশ্বাস, সজল কুমার সিংহ, বাবুল চন্দ্র নাথ, অজয় লস্কর, সুজন দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয়জিৎ দাস, সত্যজিৎ দত্ত পুরকায়স্থ অজয়, সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, সহ সাংগঠনিক সম্পাদক প্রশান্ত শর্মা খোকন, দপ্তর সম্পাদক বিপন পাল, কোষাধ্যক্ষ বিকাশ চন্দ, কার্যনির্বাহী সদস্য জ্যোতিশ চন্দ্র পাল।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার অনুমোদনের জন্য প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স