বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বানিয়াচং থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ১০:৫২:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ বানিয়াচং থানা পরিদর্শন করেছেন।

শনিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় থানা পরিদর্শনকালে রেজিষ্টার খাতা, তদন্তাধীন মামলার নথিপত্র পর্যবেক্ষণ ও থানার অফিসারদের সাথে মতবিনিময় ও আলোচনা সভাসহ নানা বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনসহ বিভিন্ন ফাঁড়ির ইনচার্জবৃন্দ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স