সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে।সামনে রমজান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এ দেশের অতিপরিচিত এক রূপ।
করোনা মহামারি আসার পর পুরো বিশ্বেই স্বাভাবিকের তুলনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেছে, তবে এই হার যেন বাংলাদেশে আকাশচুম্বী। দেড় বছর করোনার ধকল সামলে ওঠার আগেই নতুন করে বিপাকে পড়ছে স্বল্প ও মধ্য আয়ের মানুষ। কয়েক মাস ধরেই ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে নিত্যপণ্যের দাম। সাধারণের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।এর সাথে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জড়িত রয়েছে।এর লাগাম টেনে ধরতে সরকারি তৎপরতা অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বোগলাবাজারে ৩টি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বোগলাবাজারে পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং পন্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, বতর্মান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য ।দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।




দোয়ারাবাজার প্রতিনিধি



