সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মৃত্যুতে ইসলামী ঐক্যজোটের শোক প্রকাশ করেছে।
শনিবার (১৯ মার্চ) এক যুক্ত বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আবুল করিম খাঁন এ মন্তব্য করেন।
তারা বলেন প্রধান বিচারপতি হওয়ার পর বিচার বিভাগে ন্যয় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাষ্ট্রপতি ও একজন সুশাসক হিসেবে ন্যায় পরায়ন ছিলেন। বক্তারা আরো বলেন, ১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছিলেন। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




প্রতিদিন ডেস্ক



