বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গন থেকে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মচারীর মোটরবাইক চুরির দুই দিনের মাথায় চুরি হওয়া গাড়ি সহ দুই পেশাদার চোরকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৮ মার্চ) সিলেটের চৌহাট্টা থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি বিশেষ দল মো. ফয়েজ তালুকদার (৩০) ও শুক্কুর মিয়া (২৫) কে আটক করে।
চুরির বিষয়টি চোরচক্র স্বীকার করেছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়। এ দিকে দুই দিনের মাথায় চুরি হওয়া মোটরবাইক উদ্ধার হওয়ায় থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, গত বুধবার বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গন থেকে আমাদের অফিসের মোটরসাইকেলটি চুরি হয়। এতো দ্রুত সময়ের মধ্যে এটি উদ্ধার হবে ভাবতে পারিনি থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৬ মার্চ বুধবার বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গন থেকে বিকালে হিরো ব্যান্ডের হাঙ্গ ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে। স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মচারীর দেয়া ভাষ্যমতে তিনি গাড়িটি রেখে অফিসে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান গাড়িটি চুরি হয়ে যায়।




বিয়ানীবাজার প্রতিনিধি



