সিলেটের মহানগরীর আখালিয়া থেকে তাছনিয়া আক্তার সারা (২২) নামে এক গৃহবধুর ঝু'ল'ন্ত লা'শ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আখালিয়া নোয়াপাড়া এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু তাছনিয়া আক্তার সারা জালালাবাদ থানার কুঁমারগাও এলাকার আলমগীর মিয়ার স্ত্রী। তারা দীর্ঘদিন থেকে আখালিয়া নোয়াপাড়া এলাকার শামীম আহমদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
নিহত গৃহবধু তাছনিয়া আক্তার সারার স্বামী আলমগীর মিয়া জানান, দীর্ঘ সময় থেকে মোবাইলে কল দিচ্ছিলেন তিনি। মোবাইলে কোন সাড়া না পেয়ে বাসায় এসে থাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
পরে থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।
এব্যাপারে এএসআই বেলাল আহমদ জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে এটি আ'ত্ম'হ'ত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে আসছেন। এব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।




প্রতিদিন প্রতিবেদক



