সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে এক দিনে দুই লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২২ ০৬:৫৯:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বৃহস্পতিবার (১৭মার্চ) বিকেলে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, তেঘরিয়া গ্রামের ‘ মঈন ভিলা’র পাশে কয়েকজন শ্রমিক গাছ কাঁটার কাজ করছিলেন বুধবার বিকেলে। এসময় বাতাসে দুর্গদ্ধ ছড়াচ্ছিল। শ্রমিকরা দুর্গদ্ধ পেয়ে ‘মঈন ভিলার দিকে’ এগিয়ে যান।

এসময় তাঁরা নির্জন বাড়ীটিতে লোকজনকে দেখতে না পেয়ে এলাকার লোকজনকে জানান। মূর্হুতের মধ্যে এ খবর গ্রামের ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হন ওই বাড়ীতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঈন ভিলা”র একটি কক্ষ থেকে মামুন আহমদের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়া ছেলে মামুন বাড়ীতে একাই বসবাস করতে। তাঁর মা যুক্তরাজ্যে বসবাস করেন। বড় ভাই সিলেটে বসবাস করেন। প্রায় ৫ বছর আগে মামুন বিয়ে করলেও দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটেছে। তাঁর দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। সে মায়ের কাছেই থাকে। সপ্তাহখানিক আগে তাকে গ্রামের লোকজন দেখেছেন। ধারণা করা হচ্ছে, হৃদ ক্রীয়া বন্ধ হয়ে হয়তো মারা গেছে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত মির্জা বলেন, বাড়ীতে একাই থাকতে তিনি। মরদেহ কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এছাড়া কোন অভিযোগ না থাকায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে গণশৌচাগার থেকে ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম সোবহান মিয়া (৭০)। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শিবগঞ্জ বাজারের গণশৌচাগারের দরজার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পান বাজারের ব্যবসায়ীরা। বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক গ্রামে হলেও পাঁচছয় বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স