সিলেট জেলা বিএনপির কাউন্সিল ও নির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ মার্চ) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৩টি পদে মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি পদে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আ. ফ. ম. কামাল ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- মো. লোকমান আহমদ, এম মুজিবুর রহমান মুজিব, শাকিল মোর্শেদ ও মো. শামীম আহমদ।
জানা যায়, ২১ মার্চ সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপি কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন হবে। বাকী পদগুলো পরে কেন্দ্র থেকে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানা যায়।




প্রতিদিন প্রতিবেদক



