রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ক্যাটরিনা কাইফের অ্যাকশন ডিরেক্টর ছিলেন সালমান খান

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ১২:৫৪:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। অসাধারণ এই জুটির বাস্তব রসায়ন তেমনটা না জমলেও সিনেমায় তাদের রসায়ন বেশ জমে যায়। সম্পর্কের বাঁধন ছিঁড়লেও একসঙ্গে কাজ করে যাচ্ছেন তারা।

টাইগার ৩-এর শুটিংয়ের মাঝেই ভিকি কৌশলের সঙ্গে বিয়ে সেরে ফেলেন ক্যাটরিনা কইফ। এই সিনেমা নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনার কোনো শেষ নেই। প্রিয় জুটিকে পর্দায় দেখতে বরাবরই মুখিয়ে থাকে দর্শক। পরিচালক মহেশ শর্মার ভাবনায় এক গ্র্যান্ড লুক পাবে টাইগার ৩। টিজারেও তার প্রমাণ মিলেছে।

ক্যাটরিনা কাইফের বেশ কিছু একক অ্যাকশন দৃশ্য রয়েছে সিনেমাটিতে। টিজারেও দেখানো হয়েছে তার এক ঝলক। ভাইজানের ছবিতে অ্যাকশনের যাতে কোনো কমতি না হয়, সেদিকে বিশেষ নজর রেখেছেন নির্মাতারা। আর তাই তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের একাধিক অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করা হয়েছে।

কিন্তু ক্যাটরিনা কাইফের অ্যাকশন ডিরেক্টর ছিলেন সালমান খান। টাইগার ৩-এ একজন পাকিস্তানি এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন ক্যাটরিনা। সিনেমায় বেশির ভাগ অ্যাকশন নিজেই করেছেন তিনি। যেমনটি প্রথম দুটি সিনেমায়ও দেখা গিয়েছিল। তাই অনেক অনুশীলন করতে হয়েছিল তাকে।

প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, সালমান খান সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং করার সময় বিশেষ দায়িত্ব নিয়েছিলেন। সিনেমার কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্যে কোরিওগ্রাফির সময় ক্যাটরিনার অ্যাকশন পরিচালক হয়েছিলেন সালমান খান। তাকে সহায়তা করেছিলেন। এ থেকে বোঝাই যায়, সম্পর্কের ধরন বদলালেও বন্ধুত্বে চিড় ধরেনি সালমান-ক্যাটরিনার।

অ্যাকশননির্ভর সিনেমাটি ২০২৩-এ ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স