রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ইমরান সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ১২:১৬:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে। এমনটাই মন্তব্য করেছেন দেশটির মুসলিম লীগ-কায়েদের নেতা চৌধুরী পারভেজ এলাহি।

দেশটির ক্ষমতাসীন সরকারকে সমর্থনকারী জোটের এক শীর্ষ নেতা জানান, ইমরান সরকারের তিন প্রধান সহযোগী মন্ত্রিসভা ছাড়তে পারেন। এতে চলতি মাসের শেষের দিকে আইনপ্রণেতাদের অনুষ্ঠিত ভোটে অনাস্থা ভোট বিরোধী গোষ্ঠীর সমর্থন বাড়িয়ে দেবে।

অর্থনৈতিক অব্যবস্থাপনা ও পররাষ্ট্র নীতিতে ব্যর্থতার অভিযোগে ২০২০ সাল থেকেই ইমরান খানের পদত্যাগ ও অন্তবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। এরই প্রেক্ষিতে ক্ষমতাসীন সরকারের বিরোধীপক্ষ জাতীয় অধিবেশনে স্পিকারকে অনুরোধ জানিয়েছে ইমরান খানের ওপর অনাস্থা ভোট আনতে।

মাত্র ১৭টি আসন হাতছাড়া হলে বিপদেই পড়বে ইমরান খানের সরকার। কারণ জোটগতভাবে সংসদে মাত্র ৭টি সিট বেশি পেয়ে সরকার গঠন করেছে ইমরান খানের সরকার।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স