বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

লেচু মিয়ার মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের শোক

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ১১:২৫:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট-৬ আসনের সাবেক দুইবারের স্বতন্ত্র সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি।

এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাম্পাকো ফয়েলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও লেচু মিয়ার ছেলে সৈয়দ তানভীর আহমদ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ড. সৈয়দ মকবুল হোসেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর কাছে লেচু মিয়া হিসাবেই বেশী পরিচিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স