বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

'জয় বাংলা 'শ্লোগান দিয়ে মঞ্চ মাতালেন অধ্যাপক জাকির হোসেন

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ১১:১৬:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন জাতীয় শ্লোগান 'জয় বাংলা' দিয়ে হাজার হাজার দর্শক শ্রোতাদের মাতিয়েছেন। তাঁর স্লোগানের সাথে সাথে দর্শক শ্রোতারাও কন্ঠ মিলিয়ে 'জয় বাংলা' স্লোগান দেন।

বুধবার (১৬ মার্চ) রাত ৮ টা ৩০ মিনিটে লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গনে লিডিং ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন Orpheus কর্তৃক আয়োজিত 'Rejoice the Golden Jubbilee of Independence' সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ স্লোগান দেন।

অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, আপনারা জানেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী সারা দেশে উদযাপন করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও জাতীয় দিবসগুলোর একটি অংশ। সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বাধভাঙ্গা তারণ্যের উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসকে ইতিহাস জানার মাধ্যমে ধরে রাখতে হয়। তিনি Orpheus এর প্রসঙ্গ টেনে বলেন, তিনি ছিলেন একজন বিখ্যাত গ্রীক কবি ও সঙ্গীতশিল্পী। তাঁর নামেই এই সংগঠন এবং চমৎকার একটি গানের অনুষ্ঠান পরিচালনা হচ্ছে।

অনুষ্ঠানের গায়ক জুনায়েদ ইভানের গাওয়া 'আয়নায় মুখ দেখো না' গানের প্রসঙ্গে তিনি বলেন,আয়নাতে মুখ দেখতে হবে এবং মুখ দেখেই নিজে সৎ কিনা তা অনুধাবন করতে হবে। নিজেকে উজ্জীবিত করতে হবে। আপনারা যারা তরুণ প্রজন্ম, আপনাদেরকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ যে উন্নয়ন সাধিত হচ্ছে তা আপনাদেরকেই এগিয়ে নিতে হবে এবং আরও উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হবে। অনুষ্ঠানে আগত সকল দর্শক শ্রোতাদের ও আয়োজকদের ধন্যবাদ এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি বক্তব্য শেষ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, শাহ্ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, যুবলীগ নেতা সামন্ত ধর, সিরাজুল ইসলাম মিরাজ, মামুন আহমদ, তাঁতী লীগ নেতা রাধে সিনহা, ছাত্রলীগ নেতা তাহমিদ হাসান শুভ, মাহিন আহমদ সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স