বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

গুণীশ্রেষ্ঠ সম্মাননা পেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ১০:০৪:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে গুণীশ্রেষ্ঠ সম্মাননা জানানো হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে।

আজ বুধবার ( ১৬ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর সার্কিট হাউস সংলগ্ন সুরমার তীরে তাকে সম্মাননা জানানো হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে মেয়রের পক্ষে বক্তব্য রাখেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

সম্মাননা অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন। নিজের বাবা আর মা সম্পর্কে অনেক অজানা তথ্য উপস্থাপন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’দিন আগে তিনি যখন সিলেট এসেছিলেন তখন থেকে আজ তাকে  আরও অনেক বেশী সুস্থ বলে মনে হয়েছে। সোফায় বসে ধীরে ধীরে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছিলেন সাবেক অর্থন্ত্রী মুহিত।

সম্মাননা অনুষ্ঠানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ আওয়ামী ঘরানার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সচেতন সিলেটবাসী অংশগ্রহণ করেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স