সিলেটের জৈন্তাপুর থেকে ৪টি টিউবওয়েলসহ ট্রান্সফরমার চুরি মামলার চার্জশীটভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (১৫ মার্চ ) রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে ৪টি চোরাই টিউবওয়েলসহ স্থানীয়রা চোরকে আটক করে।
পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আটক আল আমিনকে (৩০) পুলিশের নিকট হস্তান্তর করে।
আল-আমিন (৩০) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। সে দীর্ঘ দিন থেকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের পাশে আব্দুর রশিদ ওরফে পেরাই মিয়ার মালিকানাধিন দোকান ভাড়া নিয়ে ভাঙ্গারী মালামালের ব্যবসা করে আসছে। তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়েরকৃত মামলার সে চার্জশীটভুক্ত আসামী।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, আল-আমিন ভাঙ্গাড়ী ব্যবসার আড়ালে টিউবওয়েল ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে আসছে। এছাড়া অন্যান্য চোরদের নিকট থেকে চোরাই মালামাল সে ক্রয় করত। জনসাধারনের সহায়তায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।




জৈন্তাপুর প্রতিনিধি



