মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

জালালপুরে সূচনার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ০৬:৩১:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে আইডিই সূচনা প্রকল্পের উদ্যোগে বুধবার সকালে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ও মার্কেট এক্টর কল্যাবারেশন ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে।

সূচনা প্রকল্পের জিসিডিও শাহিদা আখতারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরু। 

সভায় বক্তারা দুর্য়োগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করে কার্যক্রম বৃদ্ধির উপর জোর দেন। সেই সাথে দুর্য়োগ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করতে সূচনা প্রকল্পের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সূচনা আইডিই বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিস্ট মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক খালেদ আহমদ, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুস সালাম, ইউপি সদস্য বাবুল মিয়া, শফিক উদ্দিন, ফজির আলী, সুমন আহমদ, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, সাফিয়া খাঁন, হিসাব সহকারী সব্যসাচী ভট্টাচার্য, প্রকল্পের এফএ নাজমা বেগম, শাকিলা আক্তার প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স