সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ভারত সফরে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ০৪:৩১:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। সম্প্রতি ভারত-চীনের লাদাখ সীমান্তে দুই দেশের সংঘর্ষের পর এটাই হবে তার প্রথম ভারত সফর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, ভারতে আসার আগে নেপাল যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তার এই সফরে ভারত ও চীন লাদাখ পরিস্থিতি সমাধানের জন্য সামরিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে ওয়াং উই বলেন, চীন ও ভারত সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে 'কিছু বিপত্তির' সম্মুখীন হয়। সীমান্ত ইস্যুতে দুই দেশই একটি 'ন্যায়সঙ্গত' নিষ্পত্তির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, প্যাংগং হ্রদ এলাকায় সংঘর্ষের পর ২০২০ সালের ৫ই মে পূর্ব লাদাখ সীমান্তে অস্থিরতা শুরু হয়। এরপর একই বছরের ১৫ই জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত বিশ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স