মেসির পর এবার রোনালদোর দলও বিদায় নিলো চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ওল্ডট্রাফোর্ডে শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাথলেতিকো মাদ্রিদ।
প্রথম লেগে অ্যাথলেতিকোর মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ফিরতি লেগে মানসিকভাবে এগিয়ে ছিল রোনালদোরা। অ্যাথলেতিকোর সঙ্গে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে, দুই দলের গোলরক্ষকদের নৈপুণ্যে কেউই বল জালে জড়াতে পারছিলো না।
ম্যাচের ৪০ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি দারুণ হেডে গোল করলে লিড নেয় অ্যাথলেতিকো মাদ্রিদকে। ম্যাচে অ্যাথলেতিকোর ডিফেন্সের কাছে পরাস্ত রেড ডেভিলরা।
এদিকে, আয়াক্সের মাঠে জয় তুলে নিয়েছে বেনফিকা। আগের লেগে ২-২ গোলে ড্র করে পর্তুগীজ ক্লাবটি। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনাতে আধিপত্য দেখালেও গোল পায়নি স্বাগতিকরা। বেনফিকাও প্রথমার্ধে ব্যর্থ ছিল পুরোপুরি। ৭৭ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুউনেসের গোলে কপাল পোড়ে আয়াক্সের। আর ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে পর্তুগালের বেনফিকা।




স্পোর্টস ডেস্ক



