সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সিলেটে চলছে আটাব’র ভোটগ্রহণ

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ০১:০৯:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেটে অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস অ্যাজেন্সিজ অব বাংলাদেশ- নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ বুধবার ( ১৬ মার্চ) সকাল ৯টায় জিন্দাবাজারস্থ গ্যালারিয়া শপিং সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করছে। আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের নেতৃত্বে রয়েছেন এসএন মঞ্জুর মোরশেদ ( মাহবুব)। তাদের প্রতিপক্ষ প্যানেল আটাব সস্মিলিত পরিষদ।

দুপুর ১২টার দিকে গ্যালারিয়া শপিং সিটিতে সরজমিনে দেখা যায়, দুটি প্যানেলের নেতৃবৃন্দ আলাদা আলাদা বসার ব্যবস্থা করেছেন মার্কেটের প্রবেশ পথে। উপভয়পক্ষ ভোটরদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে পাঠাচ্ছেন ৬ তলার আটাব কার্যালয়ে। সেখানে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উভয় প্যানেলের নেতৃবৃন্দ। তবে নিজেদের প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্রার্থী মো. জিয়াউর রহমান খান রেদওয়ান ও মেসার্স সোহাগ ট্রেড অ্যান্ড ট্যুরসের স্বত্ত¡াধিকারী মো. ইসমাইল হোসেন কয়েছ। 

তারা দু’জনেই জানান, সিন্ডিকেট বাণিজ্য ভাঙার শ্লোগান নিয়ে এবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। জয় পেলে দু’মাসের মধ্যেই তারা আটাবকে প্রবাসীবান্ধব করতে সিন্ডিকেট ভেঙে দিবেন। এতে টিকিটের দাম আগের মতোই সুলভ  হবে। এখন সিন্ডিকেটের কারণে ৩০/৪০ হাজার টিকিট লাখ টাকাও পাওয়া যাচ্ছেনা।

তারা আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টকে জয়যুক্ত করতে সাধারণ ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স