শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে তাঁতী লীগের র‍্যালি শনিবার

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৮:৫৯:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

বাংলাদেশ তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শনিবার, ১৯ মার্চ। 

এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 

এ উপলক্ষ্যে ১৯ মার্চ বিকাল ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে র‍্যালি ও পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কেক কাটা এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হবে।

এসব কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের এবং উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের সব স্থরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুল।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স