জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) দিনব্যাপী সিলেট জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
দুপুর ১২টায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা, বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা।
এসব কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।




প্রতিদিন ডেস্ক



