ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার ( ১৫ মার্চ) বিকেলে তিনি তার ঢাকার বাসায় ফিরেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে গত রোববার ( ১৩ মার্চ ) তুরস্ক থেকে দেশে ফেরার পথে প্লেনের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন।
এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রীকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিলো। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শঙ্কামুক্ত হিসাবে ঘোষণা করলেও তাকে হাসপাতার ত্যাগের অনুমতি দেন নি। তারা তাকে দু’দিনের পর্যবেক্ষনে রাখেন। এসময়ের মধ্যে সিটিস্ক্যান-ইসিজিসহ পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক সব ধরনের পরীক্ষা করা হয়েছে। ফলাফল আসে ইতিবাচক।
আজ মঙ্গলবার তিনি সম্পূর্ণ সুস্থবোধ করায় ডাক্তাররা বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শন দেয়া হয়।
এর আগে গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন।




প্রতিদিন প্রতিবেদক



