বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে পিটিয়ে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৫:৩৮:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রিনার আত্মীয়- স্বজনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ঘাতক আসকর আলীকে (৪৫) আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

নিহত রিনা বেগম উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের নওশাদ আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় রিনা বেগম ও তার শ্বাশুড়ীর মধ্যে কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে আসকর আলী (৪৫) এসে রিনা বেগমকে গালমন্দ করেন এবং তাকে মারধোর করেন। তিনি তার পেটে ও বুকে লাত্থি এবং কিলঘুষি মারতে থাকেন। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক স্বামী আসকর আলীকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স