দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি সিলেটের বিশ্বনাথেও অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। পেয়াজও বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এতে ক্রেতাদের ডকুমেন্ট অনুযায়ি মেমো দিচ্ছেন না ব্যবসায়ীরা। এভাবেই দ্রব্য ক্রয় করতে গিয়ে নানা ভুগান্তির শিকার হচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। কিন্তু এবিষয়ে দেশের বিভিন্ন বাজারে মনিটরিং অথবা ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলেও বিগত এক মাসের ভেতরে বিশ্বনাথের কোথাও কোনো মনিটরিং করেনি উপজেলা প্রশাসন। ফলে ব্যবসায়রিা নিজেদের ইচ্ছেমতো ক্রেতাদের কাছ থেকে দ্রব্যের মূল্য রাখছেন।
এছাড়াও মঙ্গলবার (১৫ মার্চ) ছিলো ভোক্তা অধিকার দিবস। কিন্তু এই দিবসটিও দায়সারাভাবে পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটিতে চোখে পড়ারমতো র্যালি বা কোনো কার্যক্রম দেখা যায়নি। উপজেলা মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় শুধু এজেন্টা হিসেবে আলোচনা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান বলেন, বর্তমান সময়ে ভোক্তা অধিকার দিবসটি অনেক গুরুত্বপূর্ণভাবে পালন করার প্রয়োজন ছিলো। কিন্তু মাসিক আইনশৃঙ্খলা সভায় এর আলোচনা করেই শেষ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, ভোক্তা অধিকার আইনে আজ আমরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবো। তবে গতমাসে সিলেট থেকে এসে ভোক্তা অধিকার অধিদফতরের লোকজন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বলে তিনি জানান।




প্রতিদিন ডেস্ক



