মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দু'বছর পর সিলেটে সাবেক অর্থমন্ত্রী মুহিত

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০৯:০৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

এক দু'দিন নয়, পুরো দু'বছর পর প্রিয় সিলেটের মাটিতে পা রাখলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আজ মঙ্গলবার ( ১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বেসরকারি বিমানে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পরে রাত ৮টা ১০মিনিটের দিকে তিনি হুইল চেয়ারে বসে এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে আসেন। 

এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক অর্থমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ।

সিলেটবাসীর অভিভাবক হিসাবে পরিচিত মুহিত জন্মভূমি সিলেট আসতে উদগ্রিব ছিলেন। এনিয়ে সংবাদপত্রে খবরও বেরিয়েছিল।

তার পারিবারিক সূত্র জানায়, অসুস্থতা ও করোনা পরিস্থিতির কারণে তিনি ইচ্ছে থাকলেও সিলেট আসতে পারছিলেন না। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট এসেছেন তিনি।

পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। রওয়ানা হন ধোপাদীঘির পাড় এলাকার বাসার উদ্দেশ্যে।

এদিকে সাবেক অর্থমন্ত্রী সিলেট পৌঁছার খবরে দলমত নির্বিশেষ সিলেটবাসীর মধ্যে ব্যাপক সাঁড়া পড়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানায়।

অনেকেই তাকে একনজর দেখতে বিমানবন্দরে যেমন ভিড় জমিয়েছিলেন, তেমনি তার বাসার সামনেও দেখা গেছে সাধারণ মানুষের জটলা।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স