ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের নবাগত উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বানিয়াচং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (১৪ মার্চ) বিকাল ৩টায় হবিগঞ্জস্থ জেলা কার্যালয়ে শুভেচ্ছা জানিয়েছেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার (অব.) ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান, ফিল্ড সুপার ভাইজার মো. তৌহিদ মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মাওলানা মো. তোফাজ্জুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা বাহাউদ্দিন, শিক্ষক হাফেজ আব্দুস সালাম প্রমুখ।
এ সময় নবাগত উপপরিচালক বলেন, ইসলামিক ফাউন্ডেশন এখন আর আগের জায়গায় নেই। অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কাজের জবাবদিহিতা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।




বানিয়াচং প্রতিনিধি



