মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০৭:৪৮:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা এলাকার ৬টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড প্রশিক্ষনের আয়োজন করা হয়। সোমবার সকালের দিকে থানা কম্পাউন্ডে ওই প্যারেডে প্রশিক্ষণ দেন দোয়ারাবাজার থানার  অফিসার  ইনচার্জ দেবদুলাল ধর।

চৌকিদারী প্যারেডে ওসি দেবদুলাল ধর পলাতক গ্রেফতারী পরোয়ানা তামিলে তথ্য দিয়ে সহায়তা, মাদক, জুয়া সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করা ও থানা এলাকার কোথাও কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড  বা দেশদ্রোহী কর্মকান্ড না হয় সে ব্যাপারে খেয়াল রাখার জন্য সকল গ্রাম পুলিশদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি এ সময় বলেন, আপনারা সার্বক্ষনিক সময়ে প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আপনাদের দৃষ্টি সজাগ থাকলে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে না। গ্রাম পুলিশদের নিয়ে ও সাধারণ জনগণের সহায়তায় থানা পুলিশ দোয়ারাবাজার উপজেলায় শান্তি বজায় রাখতে বদ্ধ পরিকর। 

এ সময় দোয়ারাবাজার থানার পুলিশ কর্মকর্তা ও উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স