কুলাউড়া পিকআপ চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
তার নাম আহাদুর রহমান আহাদ (১১)। সে দত্তরমুড়ি গ্রামের ইছবর আলীর ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামের আমির ছলফু স্কুল সংলগ্ন এলাকায় চলতি পিকআপ ভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদ।
তার বড় ভাই ফাহিম আহমদ জানান, সে স্থানীয় আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপ ভ্যানের পিছনে ওঠতে যায়।
এ সময় ভ্যানচালক গাড়িটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছে কুলাউড়া থানা পুলিশ।




কুলাউড়া প্রতিনিধি



