সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শহীদ নাহিদের কবর জিয়ারত করলেন ভিপি শামীম

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০৫:০৯:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা শহীদ হুমায়ুন কবির চৌধুরী নাহিদের কবর জিয়ারত করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

সোমবার (১৪ মার্চ) দুপুরে কবর জিয়ারতকালে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচন প্রতিহত করতে গিয়ে প্রাণহারিয়ে ছিলেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর চৌধুরী নাহিদ। ওইদিন চারখাইয়ে পল্লিশাসন প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের বুলেটের আঘাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স