রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

নতুন বেভারেজে থাকবে চায়ের ফ্লেভার আর পুষ্টিগুণ

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০২:০৫:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

চায়ের কোমল পানীয় উদ্ভাবন করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষক। চায়ের উপকারী উপাদান পলিফেনল, ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকবে এই বেভারেজ।

সুপেয় পানির পর বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় পানীয় চা। অনেক দেশের মত বাংলাদেশেও প্রতিদিনের খাদ্য তালিকায় চা অপরিহার্য। সম্প্রতিকালে বাড়ছে চায়ের বহুমুখী চাহিদা। উৎপাদন ও বহুমাত্রিক ব্যবহারেও চলছে নতুন নতুন গবেষণা।

দেশে প্রথমবারের মতো চায়ের কার্বোনেটেড বেভারেজ উদ্ভাবন করে তাক লাগিয়ে দিলেন শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একদল গবেষক। বাজারের প্রচলিত সফট পানীয়ের বিকল্প হিসেবে এই পানীয়তে বাড়তি প্রাপ্তি চায়ের ফ্লেভার আর পুষ্টিগুণ।

গবেষক দলের  সদস্য নাবিল নওরোজ বৈশাখ জানান, মূল উপাদান হিসেবে চা’কেই ব্যবহার করা হয়েছে। অন্যান্য উপাদানগুলোও একই থাকবে। এক্ষেত্র্রে প্রথমে চা দিয়ে একটা টি-এক্সট্রেক্ট তৈরি করা হয়েছে। সেখানে পর্যায়ক্রমে পরিশোধন এবং ফ্রিজিং করার মধ্যে দিয়ে একটা পর্যায় নিয়ে আসা হয়।

নতুন এই বেভারেজ তৈরির পর চলছে এর খাদ্যমানের স্থায়ীত্বকাল বাড়ানোর গবেষণা।

এই বেভারেজে কৃত্রিম কোনো ফ্লেভার নয়, থাকবে শুধুমাত্র চায়ের প্রাকৃতিক ফ্লেভার। গবেষক দলের প্রধান অধ্যাপক ড. ইফতেখার আহমাদ এনিয়ে আরও জানান, ব্ল্যাক ও গ্রীন টিতে সুগার এবং ননসুগার ব্যবহারকারীর জন্য আলাদা পানীয় তৈরি করা হয়েছে।

পৃষ্ঠপোষকতা পেলে এধরনের গবেষণার নতুন নতুন উদ্ভাবনী সংযোজন সম্ভব বলেই মনে করেন সংশ্লিষ্টরা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স