জৈন্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার ভূমি রিপামনি দেবী, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ফখরুল ইসলাম, ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান রফিক আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী রিয়াজ উদ্দিন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমতিয়াজুল হক ভূইয়া রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, আব্দুল মালিক, আলতাফুর রহমান, আবু সুফিয়ান বেলাল, সাংবাদিক আব্দুল হালিম, এস.এম রাজু, সোয়েব উদ্দিন, আওয়ামীলীগ নেতা হানিফ আহমদ প্রমুখ।




জৈন্তাপুর প্রতিনিধি



