জৈন্তাপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার ভূমি রিপামনি দেবী, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ফখরুল ইসলাম, ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বাহারুল আলম বাহার, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান রফিক আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী রিয়াজ উদ্দিন আহমদ, নির্বাচন অফিসার আবুল হাসনাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মমি দাস, বন বিভাগের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমতিয়াজুল হক ভূইয়া রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর মডেল থানার এস.আই সিরাজুল ইসলাম, জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বায়েজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, আব্দুল হালিম, রেজওয়ান করিম সাব্বির, শাহাজাহান কবীর খান, এম.এম রুহেল প্রমুখ।




জৈন্তাপুর প্রতিনিধি



