বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ধলাই থেকে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ১০:৩৫:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৩ মার্চ) মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় কমলগঞ্জ উপজেলার রানীবাজার খেলার মাঠ সংলগ্ন ধলাই নদীর ঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। 

অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত আজিজুর রহমান ওরফে আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ যন্ত্র ও পাইপ জব্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স