পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট -১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে দ্রুত সিএমএইচে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানেই আছেন।
তবে ডাক্তাররা জানিয়েছেন সুস্থ আছেন ড. মোমেন। তবে এখন তারা তাকে অবজারবেশনে রেখেছেন।
ড. মোমেন তুরস্ক সফর শেষে দেশে ফিরছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হঠাৎ তিনি অসুস্থবোধ করেন।
এসময় তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বিষয়টি নিনিশ্চত করে জানান, বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন বলে ডাক্তররা তাদের জানিয়েছেন।
তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেনা না ড. মোমেন। ডাক্তাররা তাকে অবজারবেশনে রেখেছেন।
তিনি আরও জানান, তাদের মতে, ভ্রমনজনিত ক্লান্তিতে ভুগছেন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত প্রায় দু’মাস ধরে দেশের জন্য কাজ করতে ড. মোমেন দেশ-বিদেশে ছুটাছুটি করছিলেন।
পরিবারের সদস্যরা তাঁর জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন।




প্রতিদিন প্রতিবেদক



