সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

মৌলভীবাজারের ফ্লাওয়ার্স স্কুল'র ব্রিটিশ কাউন্সিলের আওয়ার্ড লাভ

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০৫:৪০:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত ‘ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল ফুল আওয়ার্ড’ লাভ করেছে ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, মৌলভীবাজার’।

এই কাজে ব্রিটিশ কাউন্সিল এর ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এই বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক রোকসানা আক্তার। তিনি ২০০৭ সালে জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন।

কো-অর্ডিনেটর রোকসানা আক্তার ও ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল উভয়েই ‘ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল আওয়ার্ড’ পাবেন।


এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই আওয়ার্ড আমার পেশাগত জীবনের অনেক বড় অর্জন বলে আমি মনে করি। আমার কর্মস্থল প্রিয় বিদ্যালয়কে আন্তর্জাতিক প্লাটফর্মে পরিচিত করতে পেরেছি বলে বেশি আনন্দিত।

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য এবং নিজের প্রতিষ্ঠানের সুনামের জন্য যেখানে সুযোগ পেয়েছি,কাজ করার চেষ্টা করেছি। আরও অনেক কাজ করার ইচ্ছা আছে বিদ্যালয়ের জন্য। দোয়া করবেন সবাই তিনি আরও বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণায় ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড পেলাম।

বিশেষ ধন্যবাদ এ কাজে সহযোগী হয়ে থাকা আমাদের ছাত্র ছাত্রী, অভিভাবক মন্ডলী, জেলা প্রশাসক, প্রধান শিক্ষক, আমাদের মেন্টর আব্দুল মালিক স্যার ( সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুল, সিলেট এর প্রধান শিক্ষক) ও আমার সহকর্মীবৃন্দকে’। এই আওয়ার্ড পাওয়ায় প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও কো-অর্ডিনেটর তিনজনকেই সার্টিফিকেট প্রদান করবেন ‘ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, রোকসানা আক্তার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে ২০১৯ সালে নিউজিল্যান্ডে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন বিজ্ঞান শিক্ষক হিসেবে।

তিনি এটুআই থেকে মনোনীত মৌলভীবাজার জেলার আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট এম্বাসেডর। নিয়মিত কাজ করছেন শিক্ষক বাতায়নে এবং প্রায় দুই শতাধিক ডিজিটাল ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স