মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বাঘা ইউপি আ'লীগের বর্ধিত সভা

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ০৪:০৩:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল বলেছেন আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। জনবান্ধন শেখ হাসিনা সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে স্বাধিনতা বিরোধীচক্র উঠে পড়ে লেগেছে। এদের মোকাবেলা করতে হলে তৃণমূল আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও তৎপর হতে হবে। তিনি শুক্রবার বিকাল ৩টায় গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায়ন প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্যায়িদ আহমদ সুয়েদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা নিমার আলী, নাজিমুল হক লস্কর, রুমেল সিরাজ, জাফরান জামিল, শরিফ উদ্দিন, সাহেদ চৌধুরী, সামাদ আহমদ, তোতা মিয়া, এম জেড আলম প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স