শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের ওসমানী হাসপাতালে প্রেরণ

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ০২:৫২:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।এদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হামপাতালেেপ্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে।

এ সময় অপর একটি বাস দ্রত গতিতে আসলে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।পরবর্তীতে আরো একজন মারা যাওয়ার খবর পাওয়া যায়। তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। শুনেছি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আরো মারা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স