কোনো দলের সাথে জোটে নেই উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ দেশের মানুষ ভালো নেই। একত্রিশ বছর ধরে জাতীয় পার্টি ক্ষমতায় না থাকায় মানুষ আজ দিশেহারা। লক্ষ লক্ষ ছেলে মেয়ে অনেক কষ্ঠে পড়ালেখা করে ঘরে বসে থাকলেও তাদের চাকুরির কোনো খবর নাই।
শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাখ উপজেলার লামাকজী বাজার পয়েন্টে উপজেলা জতীয় পার্টির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি বলেন, জিনিপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয় রোজগার। সরকারের এবিষয়ে কোনো রুপরেখাও নাই। বিএনপিরও এরকম কোনো চিন্তা ভাবনা নাই। দেশের মানুষ মরছে বিনা চিকিৎসায়। হাসপাতালের বাথরুমে রোগী, বারান্দায় রোগী, ডাক্তার এবং ওষুধ নাই। আর সরকার আকাশের উপর দিয়ে প্লাইওভার করে, মাটির নীচ দিয়ে করে টানেল।
তিনি বলেন, আগে মানুষকে বাচান, চাকুরির ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তারপর এগুলো করার জন্য তিনি সরকারের কাছে আহবান জানান।
তিনি আরও বলেন, ১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত আ’লীগ আর বিএনপি পাল্টাপাল্টি করে ক্ষতায় আসছে। দুটি দল তাদের নেতাকর্মীদের পকেট ভারী, লুটপাট, দূর্নীতি আর জনগণের উপর দুঃসাষন কায়েম করেছে। তাই বাংলাদেশের মানুষ আ’লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায়না। জাতীয় পার্টি কারো সাথে জোট নাই। জাতীয় পার্টি একটি দল তাদের নিজস্ব কর্মসূচি আর ক্ষমতা আছে। তাই আমরা দলকে সু-সংগঠিত করে মানুষের কাছে বিভিন্ন কর্মসূচি নিয়ে যাব। আগামি সংসদ নির্বাচনে তিন’শ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবো।
বিগত দিনে জাতীয় পার্টি থেকে সিলেট-২ আসনে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি ছিলো। তাই আগামিতেও তাকে বিবেচনায় রাখবেন বলে জানান।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলালের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ো, আলহাজ¦ সাব্বির আহমদ, সদস্য আনম ওহিদ কনা মিয়া, সিলেট জেলা জাপার সভাপতি আলহাজ¦ কুনু মিয়া, উপজেলা জাপা’র আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা ফিরোজ আলী ও সাদিক হোসেন।




বিশ্বনাথ প্রতিনিধি



